চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রীর আত্মহত্যা!

চট্টগ্রাম ব্যুরো
২৬ জুন ২০১৬, ২১:২৭আপডেট : ২৭ জুন ২০১৬, ১৭:৩৯

লাশ উদ্ধার চট্টগ্রাম মেট্রোপলিটন মহানগর গোয়েন্দা পুলিশে কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মো. আফতাবের স্ত্রী আনিয়া রহমান সাথী আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। রবিবার দুপুরে নগরীর কোতোয়ালী থানার লাভ লেন এলাকার নিজ বাসায় এ ঘটনা ঘটে।  
কোতোয়ালী থানার ওসি মো. জসীম উদ্দীন জানান, বাসার একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন পুলিশ কর্মকর্তা আফতাবের স্ত্রী সাথী। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ জানান, সাথী দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। তবে সে কারণেই তিনি আত্মহত্যা করেছেন কিনা—তা তিনি নিশ্চিত করতে পারেননি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
/এমও/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম