উখিয়ায় হাতকড়া নিয়ে আসামির পলায়ন

কক্সবাজার প্রতিনিধি
০১ জুলাই ২০১৬, ১৪:৪৬আপডেট : ০১ জুলাই ২০১৬, ১৪:৪৮

কক্সবাজার কক্সবাজারের উখিয়ায় পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে গেছেন মাহমুদুল হক (৩০) নামে এক আসামি। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এসময় জনতার মারধরে আরিফ নামে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
মাহমুদুলের বাড়ি উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি গ্রামে। তিনি নারী নির্যাতন মামলার আসামি।
স্থানীয়রা জানিয়েছেন, সকালে মাহমুদুলের মা ছবিয়া খাতুন ইন্তেকাল করলে মায়ের দাফন শেষে স্থানীয় কবরস্থানে মায়ের কবরে মাটি দেওয়ার জন্য যান তিনি। এসময় ইনানী পুলিশ ফাঁড়ির এএসআই আরিফ নারী নির্যাতন মামলায় তাকে গ্রেফতার করে হাতকড়া পরায়। পুলিশের এ  কর্মকাণ্ড দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় জনতা। একপর্যায়ে জনতা পুলিশের ওপর চড়াও হয়ে তাকে মারধর করে। এই সুযোগে কৌশলে আসামি মাহমুদুল হাতকড়া নিয়ে পালিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ হাতকড়া উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে জানতে ইনানী পুলিশের ফাঁড়ির এএসআই আরিফের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান জানান, হাতকড়া নিয়ে আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি তিনি জানেন না। তবে তিনি শুনেছেন, নারী নির্যাতন মামলার সাজাপ্রাপ্ত আসামি মাহমুদুলকে ধরতে গিয়েছে ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা।

আরও পড়ুন: মিতু হত্যার অভিযোগে মুছার ভাইসহ গ্রেফতার আরও দুই 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম