বিরোধের জেরে বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে জখম

কক্সবাজার প্রতিনিধি
১৩ জুলাই ২০১৬, ১০:৩৮আপডেট : ১৩ জুলাই ২০১৬, ১১:৩৯

বিরোধের জেরে কক্সবাজারে উথেনদিতা মহাথের (৫০) নামের এক বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে আহত করেছেন তারই একজন অনুসারী। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দির সড়কের উইমাচারা বৌদ্ধ বিহারে এ ঘটনা ঘটে।

কক্সবাজারে বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে জখম পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বৌদ্ধ মন্দিরের নিয়ন্ত্রণ নিয়ে উথেনদিতা মহাথের বৌদ্ধ ভান্তের সঙ্গে তার এক অনুসারী মংঅং রাখাইনের সঙ্গে বিরোধ চলছিল। এ নিয়ে আজ সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে উথেনদিতাকে কুপিয়ে পালিয়ে যায় মংঅং রাখাইন। খবর পেয়ে স্থানীয়রা কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সোলতান আহমদ সিরাজী জানান, আহত উথেনদিতার মাথায় গুরুতর জখম হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কক্সবাজার সদর থানার (ওসি তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, বৌদ্ধ মন্দিরের কর্তৃত্ব নিয়ে এক ভান্তে অপর ভান্তেকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পলাতক ভান্তে মংঅংকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

তবে কক্সবাজার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, হামলাকারী মংঅং রাখাইন একজন মাদকসেবী। মাদক সেবনের জন্য ওই বৌদ্ধ ভিক্ষুর কাছ থেকে টাকা চেয়ে না পাওয়ায় ভিক্ষুকে গাছের টুকরো দিয়ে মাথা ও হাতে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম