চট্টগ্রামের দুই আনসারুল্লাহ সদস্য ৪ দিনের রিমান্ডে

চট্টগ্রাম ব্যুরো
১৬ জুলাই ২০১৬, ২২:৩৪আপডেট : ১৬ জুলাই ২০১৬, ২২:৩৭

রিমান্ড চট্টগ্রামের দুই আনসারুল্লাহ সদস্যের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রাম জেলা আদালত। শনিবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ শহীদুল্লাহ ইসলাম পুলিশের ৭ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জেলা আদালতের পুলিশ পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
রিমান্ড মঞ্জুর হওয়া ওই দুই আনসারুল্লাহ সদস্যের নাম আরিফুল মোস্তফা(২২) ও তৌহিদুল ইসলাম মানিক(২২)। বৃহস্পতিবার আরিফুলকে সীতাকুণ্ড ও তৌহিদুলকে ফটিকছড়ি থেকে আটক করা হয়। পরে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয় আটক দুই ব্যক্তির বিরুদ্ধে।
দুইজনের মধ্যে তৌহিদুল ইসলাম মানিক বৃহস্পতিবার নিজেকে আনসারুল্লাহ বাংলার সদস্য দাবি করে পুলিশের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

এদিকে সীতাকুণ্ড থেকে সোমবার গ্রেফতার আনসারুল্লাহর চার সদস্যের রিমান্ড চলমান রয়েছে।  মঙ্গলবার থেকে অস্ত্র মামলায় গ্রেফতার ওই চার আনসারুল্লাহ সদস্যের ৫ দিনের রিমান্ড চলছে।

/এইচকে/

আরও পড়ুন: হত্যাকারীদের প্রশিক্ষণ একই পদ্ধতিতে, হত্যার ধরন একই

সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের