ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ জুলাই ২০১৬, ০৮:৫৫আপডেট : ১৮ জুলাই ২০১৬, ০৮:৫৫

বন্দুকযুদ্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সাইফুল ইসলাম (৩৮) নামে এক ডাকাত নিহত হয়েছে। শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের টানমান্দাইল এলাকার টানা ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।

বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চাইনিজ কুড়াল, ২টি ছুরা এবং একটি রামদা উদ্ধার করেছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন, রাতে টানমান্দাইল ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে ঘটনাস্থলে ডাকাত সাইফুল গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এসময় অন্য ডাকাত সদস্যরা পাশের জলাশয়ের পানিতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায়। এসময় হান্নান ও বিকাশ নামে দুই পুলিশ কন্সস্টেবল আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি আরও জানান, নিহত ডাকাত সাইফুল একাধিক ডাকাতির ঘটনায় জড়িত ছিল। তার বিরুদ্ধে আখাউড়ায় ৫টি ডাকাতি মামলা এবং কসবা থানায় একটি অস্ত্র মামলা রয়েছে।

 

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান