লক্ষ্মীপুর জেলার রায়পুরের সেই ভুয়া ডেন্টাল সার্জন ওয়াহিদুর রহমান মুরাদের ক্লিনিকসহ তার চিকিৎসার কার্যক্রম বন্ধের নিদের্শ দিয়েছে সিভিল সার্জন অফিস।
সিভিল সার্জন ডা. গোলাম ফারুক ভূইঁয়া বলেন, ওয়াহিদুর রহমান মুরাদকে দুবার তার প্রাতিষ্ঠানিক ডিগ্রির বৈধ কাগজপত্র, ক্লিনিকের লাইসেন্স ও অনুমতিপত্রসহ সিভিল সার্জন অফিসে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তার ডেন্টাল চিকিৎসা কার্যক্রমসহ ক্লিনিক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ অমান্য করে কোনও কার্যক্রম পরিচালনা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক লক্ষ্মীপুর, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার রায়পুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রায়পুর,ভারপ্রাপ্ত কর্মকর্তা রায়পুর থানা,লক্ষ্মীপুরকে চিঠি দেওয়া হয়েছে।
উল্লেখ্য বাংলা ট্রিবিউনে ১৮ জুন তারিখে ‘ডিগ্রি নেই, তারপরও ডেন্টাল সার্জন’ শিরোনামে রিপোর্ট প্রকাশিত হওয়ার পর প্রশাসনের টনক নড়ে, ২৬ জুন এ বিষয়ে লক্ষ্মীপুরের ১২টি ডেন্টাল ক্লিনিকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেন জেলা সিভিল সার্জন অফিস।
/জেবি/
আরও পড়তে পারেন : সুনামগঞ্জে অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা তৈরি করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো







