লালমনিরহাটে ১৪ দলের নেতাকর্মী ও বিশিষ্ট সমাজপতিদের নিয়ে ২৫১ সদস্য বিশিষ্ট সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী লালমনিরহাট জেলা কমিটি গঠন করা হয়েছে।
জেলা পরিষদের (পুরাতন) মিলনায়তনে শনিবার সন্ধ্যায় এক আলোচনা সভা শেষে এ কমিটি গঠন করা হয়।
সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপিকে আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মতিয়ার রহমানকে সদস্য সচিব করে ২৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে জেলার পাঁচ উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি পৌরসভার বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী, বুদ্ধিজীবী ও ১৪ দলের নেতাকর্মীদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী কমিটির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মতিয়ার রহমান বলেন, ১৪ দলের নেতাকর্মীদের পাশাপাশি মসজিদের ইমাম, মন্দির ও গীর্জার পুরোহিত, শিক্ষক, সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী, রাজনীতিক, জনপ্রতিনিধিদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হবে।
/এমপি/টিএন/
আরও পড়ুন:








