‘গরু চোরাচালান চলতে থাকলে সীমান্তে মানুষ হত্যা বন্ধ হবে না’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০২ আগস্ট ২০১৬, ১৪:৫৮আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৫:০০

‘গরু চোরাচালান চলতে থাকলে সীমান্তে মানুষ হত্যা বন্ধ হবে না’ গরু চোরাচালান বন্ধ না হলে সীমান্তে মানুষ হত্যা বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
নবগঠিত ‘৬০ বর্ডার গার্ড ব্যটালিয়ন’এর পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নিতে সরাইলে গিয়েছিলেন মেজর জেনারেল আজিজ আহমেদ।
বিজিবির মহাপরিচালক জানান, ‘ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) বলা হয়েছে, আপনারা সীমান্তে গরু আনা বন্ধ করুন। আমাদের লোক সীমান্তে যাবে না। তাহলে সীমান্তে হত্যা বন্ধ হবে। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, গরু প্রতিপালনেও হবো। ভারতের গরুর দরকার নেই।’
মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন ‘ফেন্সিডিলের চেয়ে এই মুহূর্তে বড় হুমকি হচ্ছে ইয়াবা। এই হুমকি মোকাবিলায় টেকনাফ সীমান্তে ২৮০ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে।’ 

বিজিবি মহাপরিচালকের সঙ্গে অতিরিক্ত মহাপরিচালক (পিলখানা) বিগ্রেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিম, উত্তর-পূর্বাঞ্চলের আঞ্চলিক কমান্ডার (সরাইল) বিগ্রেডিয়ার কাজী মাসরুর উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সকাল ১০টায় বিজিবি মহাপরিচালক হেলিকপ্টারে করে সরাইলে যান। তিনি ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মাঠে প্যারেড পরিদর্শন শেষে ৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পতাকা উত্তোলন করেন।

আরও পড়ুন: বরিশালে ৬ মাসে ৮৮ জন খুন 

/এআরএল/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের