নর্থ সাউথের সাবেক শিক্ষার্থী চট্টগ্রামে নিখোঁজ

চট্টগ্রাম ব্যুরো
০৩ আগস্ট ২০১৬, ০২:৩০আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ০৮:৩৮

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সাবেক এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জুনায়েদ হোসেন ওরফে আকিব (২৫) চট্টগ্রাম নগরীর খুলশি থানার কুসুমবাগের বাসিন্দা। ঘটনার পর থেকেই জুনায়েদের গাড়িসহ তার ড্রাইভারও নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার এ ঘটনায় জুনায়েদের বোন জামাই এসএম মানজুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএম মানজুর  বলেন, ব্যক্তিগত কাজে সোমবার দুপুরে গাড়ি নিয়ে আগ্রাবাদ গিয়েছিলেন জুনায়েদ। বিকেল তিনটার দিকে তার মোবাইলে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাদের সন্ধান মেলেনি।

জুনায়েদের পরিবার সূত্রে জানা গেছে, জুনায়েদ নর্থ সাউথ থেকে বিবিএ পাস করে এ বছরের এপ্রিল মাসে চট্টগ্রামে আসেন। তার বাবা মৃত আলতাফ হোসেন।

পুলিশ জানায়, নিখোঁজ গাড়ির চালকের নাম মোহাম্মদ মোস্তফা (৩০)। ব্যক্তিগত গাড়ির নম্বর (চট্টমেট্রো-গ ১১-৭২৭৯)।

ওসি আরও জানান, পুলিশের গোয়েন্দা শাখাও খুলশি থানা পুলিশ বিষয়টির তদন্ত করেছেন।

/এনএস/এমএনএইচ/

আরও পড়ুন: ছাত্রলীগকে নিয়েই ‘ভয়’ অন্যান্য সংগঠনের

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম