মানবতাবিরোধী অপরাধীদের বাঁচাতেই জঙ্গি হামলা: ওয়ার্কার্স পার্টি

চট্টগ্রাম ব্যুরো
০৫ আগস্ট ২০১৬, ২২:১১আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ২২:১৩

ওয়ার্কার্স পার্টি মানবতাবিরোধী অপরাধীদের বাঁচাতে জামায়াত-শিবিরের অনুসারীরা দেশে জঙ্গি হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম শাখার সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ। শুক্রবার চট্টগ্রাম নগরীর শহীদ মিনারে জঙ্গিবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম শাখা ওই সমাবেশ আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে আবু হানিফ বলেন, এ দেশে ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গিদের উপস্থিতি প্রমাণ করা মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির একটি কৌশল। সবাই মিলে তাদের এই অপকৌশল রুখে দিতে হবে।
আবু হানিফ আরও বলেন, দেশের শান্তি ও সমৃদ্ধি নষ্ট করতে জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম ও হিজবুতের জঙ্গিরা একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু এসব জঙ্গি একসময় জামায়াত-শিবিরের রাজনীতিতে সম্পৃক্ত ছিল।

সমাবেশের পর একটি মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আরও পড়ুন: জামালপুরে জেএমবি সদস্য গ্রেফতার 

/এআরএল/আপ-এমও

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের