পেনশনের টাকা আত্মসাৎ মামলায় কুমিল্লায় দুই হিসাবরক্ষণ কর্মকর্তা গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৬, ১৭:৪০আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১৭:৪৪

  কুমিল্লা পেনশনের ১৬ কোটি টাকা আত্মসাতের মামলায় কুমিল্লার বুড়িচং ও সদর দক্ষিণ উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুপুরে তাদের নিজ নিজ কার্যালয় থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কর্মকর্তারা হচ্ছেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের সাবেক সুপার ও বর্তমানে কুমিল্লার বুড়িচং উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা মোখলেছুর রহমান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের সাবেক এসএএস ও বর্তমানে কুমিল্লার সদর দক্ষিল উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা বিল্লাল হোসেন পাটোয়ারী।

মোখলেছুর রহমান নোয়াখালীর চাটখিল উপজেলার সাতবাড়িয়া গ্রামের আবুল বাশারের ছেলে ও বিল্লাল হোসেন পাটোয়ারী চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রাজাপুরা গ্রামের এরশাদ হোসেন পাটেয়ারীর ছেলে।

দুদক কুমিল্লা কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, ব্রাহ্মণবাড়িয়ার সোনালী ব্যাংক ও জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের ২২ জন কর্মকর্তা মিলে পেনশনারদের ১৬ কোটি ৬ লাখ দুই হাজার ৯৬২ টাকা আত্মসাৎ করেছেন।

এ ঘটনায় দুদক কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক নুরুল হুদা বাদী হয়ে ২২ জনের বিরুদ্ধে ২০১৫ সালের ১২ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়ের করেন।

তিনি জানান, আসামিদের দুদক কুমিল্লা কার্যালয়ে আনা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে।

/এবি/

আরও পড়ুন
কপোতাক্ষ নদের বেঁড়িবাধ ভেঙে তিনটি গ্রাম প্লাবিত

রংপুরে যাত্রীবাহী বাস দোকানে, নিহত ২

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের