লক্ষ্মীপুর মহিলা কলেজে শিক্ষক সংকটের প্রতিবাদে সড়ক অবরোধ

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৬, ১৩:৫৯আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৩:৫৯

লক্ষ্মীপুর মহিলা কলেজে শিক্ষক সংকটের প্রতিবাদে সড়ক অবরোধ লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজে শিক্ষক সংকটের প্রতিবাদে ঢাকা-রায়পুর মহাসড়ক অবরোধ করে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। শিক্ষকের দাবিতে তারা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে।

রবিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে।

পরে সহকারী পুলিশ সুপার জুনায়েত কাউসার, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু ঘটনাস্থলে এসে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।

কলেজ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজে ইংরেজি, পদার্থ বিজ্ঞান, রসায়ন, হিসাব বিজ্ঞান, গণিতসহ প্রায় ৯টি বিষয়ের ২১ জন  শিক্ষক নেই। এতে করে শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হচ্ছে।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান জানান, দীর্ঘদিন থেকে শিক্ষক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কোনও লাভ হয়নি। কলেজে ২৯ জন শিক্ষকের পদে রয়েছে অথচ শিক্ষক রয়েছে মাত্র আটজন। শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস নেওয়া যাচ্ছে না। এতে করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

আরও পড়ুন: 

'গুলশান হামলায় হাসনাতের জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে'

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী