৬ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড

চট্টগ্রাম ব্যুরো
১৫ আগস্ট ২০১৬, ১৫:০১আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ১৫:০১

ইয়াবা উদ্ধার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি থেকে ৬ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার সকালে এসব ইয়াবা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ডের (পশ্চিমাঞ্চল) লেফটেন্যান্ট কমান্ডার ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, কোস্ট গার্ডের সদস্যরা সকালে ভাটিয়ারি এলাকার একটি চেকপোস্টে সিএনজি চালিত একটি অটোরিকশাকে থামার সংকেত দেয়। কোস্ট গার্ড সদস্যদের দেখেই তখন অটোরিকশায় থাকা এক যাত্রী গাড়ি থেকে নেমে একটি ব্যাগ নিয়ে দৌড় দেয়।
তিনি আরও জানান, কর্তব্যরত কোস্ট গার্ড সদস্যরা তখন ওই ব্যক্তির পিছু নেয়। এক পর্যায়ে ব্যাগ ফেলে রেখেই ওই ব্যক্তিটি পালিয়ে যায়। পরে ওই ব্যাগে এই বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়। সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ‘চোখের সামনে সন্তানের নির্মম মৃত্যু দেখেছি’
/এমও/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম