অক্টোবরে কর্ণফুলী টানেলের নির্মাণ কাজ শুরু: সেতুমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো
২২ আগস্ট ২০১৬, ০৪:৩৯আপডেট : ২২ আগস্ট ২০১৬, ০৪:৪২

ওবায়দুল কাদের আগামী অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে কর্ণফুলী টানেলের নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন,অক্টোবরের ১০ তারিখ চীনের প্রেসিডেন্ট তিন দিনের সফরে বাংলাদেশে আসবেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তিনি যৌথভাবে কর্ণফুলী টানেল নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
রবিবার বিকালে নগরীর মুসলিম হলে দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ শে আগস্টের আলোচনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন,চট্টগ্রামবাসী কর্ণফুলী টানেল নিয়ে উদ্বিগ্ন ছিল কিন্তু এখন আর থাকতে হবে না। এটি নির্মাণের জন্য জমি অধিগ্রহণের প্রস্তাব ইতোমধ্যে জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।

সেতুমন্ত্রী আরও বলেন, কর্ণফুলী টানেল নির্মাণের ফলে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে রাস্তার দুরুত্ব কমে আসবে।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

 আরও পড়ুন: রাবিতে ২১ আগস্টের কর্মসূচিতে ছাত্রলীগ নেতাকর্মীদের হট্টগোল

/এআর/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম