কুবি’র নিহত ছাত্রী নিসার মামলা পিবিআইতে হস্তান্তর

কুমিল্লা প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৯:১৯আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৯:১৯

কুবি ছাত্রী নিসা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রী ফাহমিদা হাসান নিসা বিস্ফোরণে মৃত্যুর ঘটনার মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ সদর দফতরের নির্দেশে বুধবার বিকালে এ মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়। গত ২৩ আগস্ট রহস্যজনক বিস্ফোরণে নিসা দগ্ধ হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা ও সদর দক্ষিণ মডেল থানার এসআই খাদেমুল বাহার জানান, এ মামলার নতুন তদন্তকারী কর্মকর্তা পিবিআই-কুমিল্লার পরিদর্শক রকিবুল ইসলামের নিকট মামলার যাবতীয় নথিপত্র হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্তের দায়িত্ব পেয়েছেন পিবিআই-কুমিল্লার পরিদর্শক রকিবুল ইসলাম।
সূত্র জানায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সালমানপুর এলাকায় ‘প্রশান্তি’ ভবনে হেভেন নামের একটি বেসরকারি ছাত্রী নিবাসের ২৩ আগস্ট ভোর ৬টার দিকে বিস্ফোরণে নিসা দগ্ধ হন। ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৩ দিন পর গত ৪ সেপ্টেম্বর গভীর রাতে নিসার মৃত্যু হয়।

এর আগে ঘটনার দিন সদর দক্ষিণ মডেল থানার এসআই শহীদুল বাশার বাদী হয়ে দগ্ধ ছাত্রী নিসাকে প্রধান আসামি করে আরও ২ ছাত্রীর বিরুদ্ধে সন্ত্রাসদমন আইনে মামলা দায়ের করেন। অপর দুজন হলেন- কুবি’র ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুরুন্নাহার ও হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মর্জিনা আক্তার। এ মামলায় তারা বর্তমানে জেলহাজতে আছেন।

নিসা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন পরিষদের সচিব, আসকিনা গ্রামের আবু হাসানের মেয়ে। তিনি কুবি’র অর্থনীতি বিভাগের ছাত্রী ছিলেন। এদিকে ঘটনার ১৬ দিন অতিবাহিত হলেও পুলিশ ওই বিস্ফোরণের কারণ বা রহস্য উদঘাটন করতে পারেনি।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান