রুমার রিজুক ঝর্ণায় নেমে কলেজশিক্ষক নিখোঁজ

বান্দরবান প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৬, ২৩:০৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ২৩:৩৬

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের প্রধান শিক্ষক তৌফিক সিদ্দিকীবান্দরবানের রুমা উপজেলার রিজুক ঝর্ণায় গোসল করতে নেমে তৌফিক সিদ্দিকী নামে এক কলেজশিক্ষক নিখোঁজ হয়েছেন। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের প্রধান বলে জানিয়েছেন পুলিশ।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে পরিবার নিয়ে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে। বান্দরবানের রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ‘নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য পুলিশসহ বিভিন্ন সংস্থা কাজ করছে।’

পুলিশ সূত্র জানায়, বগুড়া থেকে সপরিবারে তিনি বান্দরবানে ভ্রমণে আসেন তৌফিক। দুপুরে রুমার রিজুক ঝর্ণায় পরিবার নিয়ে গোসল করতে নামেন তৌফিক। পরে তার স্ত্রী ও সন্তান ঝর্ণা থেকে ওপরে উঠে গেলেও তৌফিক উঠতে পারেননি।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ওয়েবসাইটে দেখা যায়, তৌফিক সিদ্দিকীর সরকারি আইডি নং ১২৪১। তবে এ ব্যাপারে কলেজে ফোন করে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন ধরেনি।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান