শেখ হাসিনার গাড়িবহরে গ্রেনেড হামলা মামলার আসামি হারুন কারাগারে

ফেনী প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৫৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৫৬

শেখ হাসিনার গাড়িবহরে গ্রেনেড হামলা মামলার আসামি হারুন কারাগারে সিলেটে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার গাড়ির বহরে গ্রেনেড হামলার মামলায় আসামি হুজি আবু ওবায়দা হারুনকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে ফেনী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুব জৈতি পাল এর আদালতে আনা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আবু ওবায়দা হারুন ফেনীর সোনাগাজী উপজেলার চর ছান্দিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পালতক ছিলেন।

ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ জানান, ২০০৪ সালে সিলেটে শেখ হাসিনার গাড়ির বহরে গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামি হরকাতুল জিহাদের (হুজি) সদস্য আবু ওবায়দা হারুন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহরের ট্রাংক রোড এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। 

আবু ওবায়দা হারুনের বিরুদ্ধে সোনাগাজী থানায় দুটি হত্যা ও একটি বিস্ফোরণ মামলাসহ ৭টি মামলা রয়েছে।

/এমডিপি/এফএস/ 

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম