ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ শতাধিক মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৬, ১১:০৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১১:০৩

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ শতাধিক মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি শারদীয় দুর্গোউৎসবকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার পাঁচ শতাধিক মণ্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিমা তৈরির কাজে নির্ঘুম রাত কাটাচ্ছেন কুমার পাড়ার প্রতিমা শিল্পীরা। এ অবস্থায় দুর্গা মায়ের আগমনী বার্তায় ভক্তদের মাঝে লেগেছে আনন্দের দোলা। অন্যদিকে, প্রতিটি পুজা মণ্ডপের নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি।

ব্রাহ্মণবাড়িয়া কান্দিপাড়া শ্রীশ্রী রঘুনাথ জীউর মন্দিরের প্রধান পুরুহিত শ্রী বকুল চক্রবর্তী বলেন, সনাতন হিন্দু সম্প্রদায়ের মতে শরৎকালে এই পূজা অনুষ্ঠিত হয় বলে একে বলে শারদীয় দুর্গোউৎসব। আকাশে যখন শরতের সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায় আর দিগন্ত জুড়ে কাশফুল ফুটে ঠিক তখনই জানান দেয় শারদীয় দুর্গোউৎসবের। দশভূযা দেবি দুর্গামায়ের আগমনী বার্তায় ধরনী আজ  পুলকিত। বাঙালির সার্বজনীন এ বৃহৎ উৎসবকে কেন্দ্র করে সনাতন হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে বিরাজ করছে উৎসব আমেজ।

ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্যতম প্রতিমা শিল্পী ঝন্টু পাল, চিন্ময় পাল এবং মন্টুপাল বলেন, পূজোর আর মাত্র দুই সপ্তাহ বাকি। এ অবস্থায় যথা সময়ে মূর্তির রঙ দেওয়া থেকে শুরু করে আনুসাঙ্গিক সব কাজ শেষ করতে হবে। এ নিয়ে পূজারিদের পক্ষ থেকে তাগিদ আছে। তাই রাতদিন কাজ করতে হচ্ছে।

এদিকে, শহরের কালাইশ্রী পাড়ার পূজারি রাখেশ রায় এবং পাইকপাড়া এলাকার সজীব দেবনাথ বলেন, ‘মাতৃরুপে প্রকাশ দেবী দুর্গা মায়ের রাতুল চরনে পুষ্পাঞ্জলী দেওয়ার জন্য আমরা অধির আগ্রহে অপেক্ষা করছি। মায়ের আগমনী বার্তায় আমরা খুব খুশি।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সোমেশ রঞ্জন রায় জানান, গত বছর ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৫১১টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। এ বছর গ্রাম-গঞ্জ থেকে পূজা মণ্ডপের চুড়ান্ত তালিকা এখনও না পৌঁছালেও পূজামণ্ডপের সংখ্যা আগের চেয়ে বাড়বে। এ সংখ্যা ৫১৫ থেকে ৫২০ হতে পারে।

তিনি বলেন, দেশের চলমান অবস্থা সবারই জানা আছে। প্রেক্ষাপট বিবেচনা করে দুর্গাপূজা চলাকালীন সময়ে মণ্ডপ এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, প্রতিটি পূজা মণ্ডপে পুলিশের পাশপাশি সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পূজা চলাকালীন সময়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন:

ময়নাতদন্তেও মিলেছে টুম্পা ‘হত্যার প্রমাণ’

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের