চার্জার ফ্যান, লাইট ও স্পিকারেও ইয়াবা!

কুমিল্লা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৯:১০

কুমিল্লার ময়নামতি এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় চার্জার ফ্যান,লাইট ও স্পিকারে ইয়াবা পাচারকালে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় বাচ্চু মিয়া(৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। বুধবার তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চার্জার ফ্যান, লাইট ও স্পিকারেও ইয়াবা!

বাচ্চু মিয়া নেত্রকোনা জেলার কেন্দুয়া থানাধীন আটাইশা দুর্গাপুর গ্রামের বাসিন্দা।

বুড়িচং থানার ওসি উত্তম কুমার বড়ুয়া বাংলা ট্রিবিউনকে জানান, দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় মহাসড়কে চলাচলরত যানবাহনে তল্লাশি করছিল পুলিশ। তারা ময়মনসিংহগামী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এসময় বাসে থাকা এক যাত্রীকে সন্দেহ হলে পুলিশ তার কাছে থাকা চার্জার ফ্যান, লাইট ও স্পিকারে তল্লাশি চালিয়ে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় ওই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

ওসি উত্তম কুমার আরও জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি