রিপন হত্যা মামলার ২ আসামির স্বীকারোত্তিমূলক জবানবন্দি গ্রহণ

ফেনী প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৬, ০৬:২৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ০৬:৩২

ফেনী শহরের রামপুর নাসির মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রিপন হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি মেহেদী হাসান অপু ও  জহিরুলের  হকের জবানবন্দি গ্রহণ করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে ফেনী সদরের বিচারিক হাকিম আদালতে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মো. শাহীনুজ্জামান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে  বলেন, মেহেদী ও জহিরুলসহ ৯ বন্ধু মিলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে ডাকাতি ও ছিনতাই করে। পরে লুটের টাকা ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে রিপনকে হত্যা করা হয়।
ওসি আরও জানান, অপু ও জহিরুলসহ বাকিরা মূলত পেশাদার ছিনতাইকারী। ছিনতাইয়ের ঘটনায় জড়িত অনেকের নাম তারা আদালতে প্রকাশ করেছে। তবে তদন্তের স্বার্থে তদের নাম-পরিচয় প্রকাশ করা যাবে না।
২০১৫ সালের জানুয়ারি মাসে রামপুর রাস্তার মাথায় স্টার লাইন গ্রুপের গাড়িতে হামলা চালিয়ে ছিনতাই হওয়া দুই লাখ টাকার মধ্যে ১ লাখ ৬০ হাজার টাকা পুলিশ অপুর কাছ থেকে উদ্ধার করে।

উল্লেখ্য , বুধবার রাতে পাওনা টাকা নিয়ে ঝগড়ার জের ধরে শহরের রামপুর এলাকার বাসা থেকে কলেজ ছাত্র রিপন হাওলাদারকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত রিপনের বাবা সেন্টু হাওলাদার বাদী হয়ে অপু ও জহিরুলসহ ৮ জনের নাম উল্লেখ করে এবং ২-৩জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

/ এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের