নোয়াখালীতে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০৭

নোয়াখালী নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সোনাইমুড়ি বাজারে নব নির্মিত ভবনের সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে মোতালেব (২১) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে।
মোতালেব কুড়িগ্রাম জেলার ওলিপুর থানার আকুয়াড়ঘাট গ্রামের মৃত মোজাফ্ফর হোসেনের ছেলে।
সোনাইমুড়ি থানার উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমান জানান, মোতালেবসহ বেশ কিছু শ্রমিক সোনাইমুড়ি বাজারে নুর হোসেনের একটি ভবনে নির্মাণ কাজ করছিল। আজ সকাল ১১টায় ভবনটি সেপটিক ট্যাংকের ভেতর থেকে মালামাল উত্তোলনের জন্য মোতালেব ভেতরে ঢুকলে সে আর বেরিয়ে আসেনি। পরে সঙ্গীয় শ্রমিকরা সেপটিক ট্যাংকের ঢাকনি ভেঙে ভেতরে ঢুকে মোতালেবকে মৃত দেখতে পায়। খবর শুনে সোনাইমুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠায়।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মোতালেব বিষাক্ত গ্যাসের কারণে মারা যেতে পারে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের