মেয়ে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবাকে হত্যার অভিযোগ

চাঁদপুর প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৬, ০২:১২আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ০২:১২

চাঁদপুর চাঁদপুরে মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রনি (২০) নামে এক যুবক এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানা গেছে। রবিবার সকালে কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের শিলাস্থান গ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাহেব আলী (৫৮) শিলাস্থান আমীর উদ্দিন প্রধানীয়া বাড়ির জামে মসজিদের ইমাম ও ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়,রবিবার সকাল ৭টায় সাহেব আলী শিলাস্থান ফোরকানিয়া মাদ্রাসার মক্তবে শিশুদেরকে আরবী শিক্ষা দিতে আসলে রনি তার ওপর অতর্কিত হামলা চালায়। সাহেব আলীর বুকে এলোপাতাড়ি চুরিকাঘাত করে রনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় অন্য এক শিক্ষক আবু সাঈদ (২৮) বাধা দিলে তাকেও ছুরিকাঘাতে আহত করা হয়। মক্তবের ছাত্রদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে রনিকে হাতে-নাতে ধরে ফেলে। পরে স্থানীয় সাচার পুলিশ ফাঁড়ি ও কচুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাহেব আলীর মৃতদেহসহ রনিকে আটক করে থানায় নিয়ে আসে।

জানা যায়, সাহেব আলীর মেয়ে হাসিনাকে রনি বিয়ে করবে বলে বিভিন্ন সময়ে প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু রনি বখাটে হওয়ায় সাহেব আলী তার এই প্রস্তাব প্রত্যাখান করে। এতে রনি ক্ষিপ্ত হয়ে এ হত্যাকাণ্ড ঘটায়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল জানান, প্রাথমিক তদন্তে সাহেব আলীর মেয়েকে বিয়ে করতে না পারায় ক্ষিপ্ত রনি সাহেব আলীকে হত্যা করেছে বলে জানা গেছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের