চট্টগ্রামে নিখোঁজ ছাত্রলীগ কর্মী দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। তার নাম মো. হাসান (১৮)। তিনি খুলশী থানা ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার।
খুলশী থানার এসআই সামিহ উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, সোমবার রাতে নিখোঁজ হন হাসান। এরপর এক কিশোর মঙ্গলবার সকালে দেবারপাড় এলাকায় তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। ওই কিশোরের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাসানের ছোট ভাই বশির। সে হাসানকে সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সকাল ১১টার দিকে মৃত্যু হয় তার। এ ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হামিদুর রহমান জানান, হাসপাতালে আনার এক ঘণ্টা পর মৃত্যু হয় হাসানের। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এআরএল
আরও পড়ুন:








