টেকনাফে পৃথক অভিযানে ২ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৬, ০৯:৫৮আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ০৯:৫৮

ইয়াবা উদ্ধার কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে দুই লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার রাত ও বুধবার ভোরে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৮ কোটি ৭০ লাখ টাকা বলে জানায় বিজিবি।

টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল  জাহিদ জানান, মঙ্গলবার রাত ১টার দিকে টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল সৈকত এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং এলাকা থেকে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আবুজার আল জাহিদ আরও জানান, অভিযানের সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক  করা যায়নি।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম