এবার লক্ষ্মীপুরে কলেজছাত্রীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৬, ১৩:২৫আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ১৩:৩৬

কলেজছাত্রী ফারহানা আক্তার লক্ষ্মীপুরে এক কলেজছাত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। ফারহানা আক্তার নামের ওই ছাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে শহরের শাখারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফারহানা আক্তার এ ঘটনার জন্য আশফাকুর রহমান নামের এক চিকিৎসককে দায়ী করেছেন।

ফারহানা পাবনার ভাঙ্গুরা উপজেলার আদাবাড়িয়া গ্রামের আবদুর রহমান খানের মেয়ে। তিনি লক্ষ্মীপুর শহরের শাখারীপাড়া ছোটপুর এলাকায় সবিতা রানী নামে এক ভিজিটরের বাসায় থেকে লক্ষ্মীপুর সরকারি কলেজে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পরীক্ষা দিচ্ছিলেন। পাশাপাশি তিনি সেইভ দ্যা চিলড্রেন-এর ‘মা-মনি’ প্রকল্পের অধীনে লক্ষ্মীপুর মা ও শিশু কল্যাণকেন্দ্রের প্যারামেডিক হিসেবে কর্মরত।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে পরীক্ষার পর ফারহানা সবিতা রানীর বাসা থেকে পাবনা যাওয়ার উদ্দেশ্যে বের হয়। বাস কাউন্টারে টিকিট না পেয়ে সে ফেরার পথে শাখারীপাড়া এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়। তারা ফারহানাকে কুপিয়ে আহত করে। এ সময় তার চিৎকারে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করায়।

সাংবাদিকদের কাছে ফারহানা দাবি করেন, ‘লক্ষ্মীপুরে কর্মরত অবস্থায় লক্ষ্মীপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশফাকুর রহমান মামুনের সঙ্গে আমার সম্পর্ক গড়ে ওঠে। গত বছরের ২৭ ডিসেম্বর ৩০ লাখ টাকা দেনমোহরে সিলেট এলাকার সুরমা ভ্যালি রেস্ট হাউজে ডা. ইমামুলের মধ্যস্থতায় মামুনের সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের পর আমাকে স্ত্রী হিসেবে পরিচয় না দেওয়ায় দূরত্ব সৃষ্টি হয় দু’জনের মধ্যে । আমি মোবাইল ফোনে তার কথাবার্তা ও বিয়ে সংক্রান্ত সবকিছু রেকর্ড করি। পরে মোবাইল ফোনে ডা. আশফাকুর রহমান মামুন আমাকে হত্যার হুমকি দেয়। হুমকি দেয় লক্ষ্মীপুরে না আসারও জন্যও। আমি শুক্রবার পরীক্ষা দিতে লক্ষ্মীপুর আসায় ডা. আশফাকুর রহমান হত্যার উদ্দেশ্যে তার বাড়াটে সন্ত্রাসী দিয়ে আমার ওপর হামলা চালায়।’

এ ব্যাপারে ডা. আশফাকুর রহমান মামুন বলেন, ‘ওই মেয়ে ষড়যন্ত্র করে টাকা হাতিয়ে নেওয়ার জন্য আমার বিরুদ্ধে এসব অভিযোগ তুলেছে। সে বিবাহিত এবং আগের সংসারে তার সন্তানও আছে।’

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, ফারহানার পেটে ও বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) খন্দকার মো. শাহনেওয়াজ ও সদর থানার ওসি আবদুল্যাহ আল-মামুন ভূঁইয়া সদর হাসপাতালে আহত কলেজ ছাত্রীকে দেখতে গিয়ে জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে গুরুতর আহত করে ছাত্রলীগ নেতা বদরুল। নার্গিস বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

/এআরএল/

আরও পড়ুন: 

গাজীপুর ও টাঙ্গাইলে র‌্যাবের অভিযান: চার জঙ্গি নিহত

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী