তিন পার্বত্য জেলায় ১৩ ও ১৬ অক্টোবর হরতাল

বান্দরবান প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৬, ০৮:০৭আপডেট : ১০ অক্টোবর ২০১৬, ০৮:০৭

হরতাল পার্বত্য ভূমি কমিশন সংশোধনী আইন-২০১৬ বাতিল ও বাঙালি নেতা আতিকুর রহমানের মুক্তির দাবিতে আগামী ১৩ ও ১৬ অক্টোবর বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে পৃথকভাবে ৪৮ ঘণ্টা হরতাল পালনের ঘোষণা দিয়েছে বাঙালি সংগঠনগুলো। রবিবার রাত সাড়ে ৮টায় গণমাধ্যমে পাঠানো সংগঠনের প্রধান নেতা অ্যাডভোকেট আলম খানের পাঠানো প্রেস বার্তায় এ তথ্য উল্লেখ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য জনগণের আন্দোলনকে উপেক্ষা করে সরকার পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ ও সংশোধনী ২০১৬  আইন তড়িঘড়ি করে জাতীয় সংসদে পাস করার প্রতিবাদে এবং বান্দরবানের বাঙালি নেতা আতিকুর রহমানের মুক্তির দাবিতে আগামী ১৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা এবং ১৬ অক্টোবর রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টা হরতাল পালিত হবে। এ ছাড়া তিন পার্বত্য জেলায় বিক্ষোভ মিছিল, লিফলেট বিতরণ এবং কালো পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান