লক্ষ্মীপুরে ৫টি আশ্রয়ণ কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৬, ১০:৩৭আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ১০:৩৭





লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর ও রায়পুর উপজেলায় পাঁচটি আশ্রায়ণ কেন্দ্র কাম-স্কুল ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুর্যোগ প্রশমন দিবসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ আশ্রয়ন কেন্দ্রগুলো তিনি উদ্ধোধন করবেন। লক্ষ্মীপুরে ৫টি আশ্রয়ণ কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রামগতি ও কমলনগর উপজেলায় দুটি করে চারটি এছাড়া রায়পুর উপজেলায় একটি আশ্রয় কেন্দ্র উদ্বোধন করা হবে।
প্রধানমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমলনগরের তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় বহুমুখী ঘূর্নিঝড় আশ্রয় কেন্দ্র, সহিদ নগর উচ্চ বিদ্যালয় বহুমুখী ঘূর্নিঝড় আশ্রয় কেন্দ্র, রামগতিরচর আফজাল আজাদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, আজাদনগর মালেক মোল্লা উচ্চ বিদ্যালয় বহুমুখী আশ্রয়কেন্দ্র এবং রায়পুরের দারুল ইসলামিয়া দাখিল মাদরাসা বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করবেন।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সফি কামাল ও কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদেরকে চিঠি দিয়ে জনানো হয়েছে, ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী রামগতি উপজেলায় দুটি, কমলনগর উপজেলায় দুটি ও রায়পুর উপজেলায় একটিসহ লক্ষ্মীপুরে পাঁচটি আশ্রায়ণ কেন্দ্রের উদ্বোধন করবেন।
৮ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৫টি আধুনিক বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের প্রতিটিতে কমপক্ষে ৫০০ লোক করে আড়াই হাজার লোক আশ্রয় নিতে পারবে। অন্যান্য সময় এ গুলো বিদ্যালয়ের ভবন হিসেবে ব্যবহৃত হবে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান