নোয়াখালীতে ৭ ভূমিহীনকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা গ্রহণের নির্দেশ

নোয়াখালী প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৬, ১৯:০০আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ১৯:০০

নোয়াখালী নোয়াখালীর চর বালুয়ায় চাঁদার দাবিতে সাত ভূমিহীনকে পিটিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত ১০৩ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার জেলা জজ আদালতের ২নং আমলী আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহানা ভূঁইয়া এ আদেশ দেন।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এটিএম মহিব উল্লাহ জানান, ২০১৪ সালের ২৬ জুন কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের চর বালুয়ায় জলদস্যু বাহিনী প্রধান মামুন ও তার সহযোগীরা চাঁদার দাবিতে সাত ভূমিহীনকে পিটিয়ে ও গুলি করে হত্যা করে। ঘটনার পর নিহতদের পরিবারের সদস্যরা ভয়ে এলাকা ছাড়া থাকায় এ ব্যাপারে থানায় মামলা করতে পারেনি।

এ ব্যাপারে গত ৩ নভেম্বর নিহত রাসেলের ভাই মো. হানিফ আদালতে লিখিত অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার আদালত বাদীর অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানাকে আদেশ দেন।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের