নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর প্রয়োজনে আলেম ওলামারা পাহারা দেবেন

ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৬, ২০:৪৬আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ২০:৪৮

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর প্রয়োজনে আলেম ওলামারা নিজেরাই পাহারা দেবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে। নাসিরনগরে সাম্প্রদায়িক তাণ্ডবের চলমান অবস্থার প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে সর্বদলীয় সমাবেশে আলেম ওলামারা এই ঘোষণা দেন।
মঙ্গলবার দুপুরে সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়ি এবং মন্দির পরিদর্শন শেষে বিকাল ৩টার দিকে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশ আয়োজিত সর্বদলীয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
এসময় কারওয়ান বাজার আম্বরখানা মমসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম বলেন, ‘ওলামায়ে কেরামরা যতদিন প্রয়োজন নাসিরনগরের হিন্দুদের ঘরবাড়ি পাহারা দেবে। এই ঘটনা আমাদের অসম্প্রদায়িক চেতনায় আঘাত হেনেছে। বাংলাদেশ কোনও ধর্মীয় লেবাস নিয়ে স্বাধীন হয়নি। এই দেশটা হিন্দু মুসলমান সবার।’

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাজেদুল ইসলাম বলেন, ‘ইসলাম ভাঙচুর, দাঙ্গাকে কখনও সমর্থন করে না। আপনারা মুসলমানদের সঙ্গে আগের মতো বসবাস করেন। প্রয়োজনে আমরা আপনাদের এক একটি বাড়ি পাহারা দিব। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.বীরেন শিকদার, পুলিশের আইজি একেএম শহীদুল হক, র্যা বের ডিজি বেনজীর আহামেদ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশান্দজী মহারাজ, পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দিপু, খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও প্রমুখ।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান