ফেনীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছে। শুক্রবার ভোরে ফেনীর লালপুল এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। সেখান থেকে তিনটি বিদেশি পিস্তল , দুটি একনলা বন্দুক, ১২টি কার্তুজসহ বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
র্যাব ফেনী ক্যাম্প ইনচার্জ সাফায়েত জামিল ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদ পেয়ে র্যাব তাদেরকে গ্রেফতারের চেষ্টা করলে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
/এইচকে/বিটি/








