দিয়াজের মৃত্যু: চবির সহকারী প্রক্টরকে অব্যাহতি

চবি প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৬, ১১:৫৫আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১৩:৪৭

দিয়াজ ইরফান চৌধুরী ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুর ঘটনায় অবরোধকারীদের দাবি মেনে নিয়ে মামলায় অভিযুক্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে, সহকারী প্রক্টরকে অব্যাহতি দেওয়ায় অবরোধ সাময়িকভাবে স্থগিত করেছেন আন্দোলনকারীরা।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল হুদা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অবরোধকারীদের দাবি অনুযায়ী ও আমাদের প্রশাসনিক নির্দেশে আনোয়ার হোসেনকে সহকারী প্রক্টর পদ থেকে অব্যাহিত দেওয়া হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ‘

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি শোভন জানান, সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে অব্যাহতি দেওয়ায় অবরোধ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। 

এদিকে, ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফানের পরিবারের করা মামলায় অভিযুক্ত সহকারী প্রক্টর আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি মুঠোফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি অব্যাহতির বিষয়ে এখনও কিছু জানি না। তাই এ ব্যাপারে কোনও মন্তব্য করতেও চাই না।’

প্রসঙ্গত, গত ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর ফটক এলাকার নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও সংগঠনটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর লাশ পাওয়া যায়। ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, দিয়াজ আত্মহত্যা করেছেন। কিন্তু এ প্রতিবেদন প্রত্যাখান করে গত ২৪ নভেম্বর দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে চট্টগ্রামের আদালতে হত্যা মামলা করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুসহ ১০ জনকে আসামি করা হয়েছে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান