আড়াইশ রোহিঙ্গাবাহী ১৯ নৌকা ফেরত

কক্সবাজার প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৬, ১১:২৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ১১:৩৪

নাফ নদীতে রোহিঙ্গারা কক্সবাজারের টেকনাফে নাফ নদীর দুইটি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বহনকারী ১৯টি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এসব নৌকা ফেরত পাঠানো হয়।

নৌকাগুলোয় আড়াইশয়েরও বেশি রোহিঙ্গা নাগরিক ছিল বলে ধারণা করছে বিজিবি। প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা ছিল।

টেকনাফে বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, মিয়ানমারের আরাকান প্রদেশ থেকে নৌকায় করে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবির টহল দল নৌকাগুলোকে সীমান্তের শূন্যরেখা থেকে মিয়ানমারে ফেরত পাঠিয়ে দেয়। রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবি কড়া প্রহরায় রয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

আরও পড়ুন- 

হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সিতে প্রতিদিন সেবা পাবেন আট হাজার যাত্রী

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম