‘জিয়ার আমলেই পাহাড়ে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার শুরু’

বান্দরবান প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৬, ০৯:৩৪আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ০৯:৩৪

বান্দরবানে বিএনপির সভা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ই পার্বত্য এলাকায় গণমানুষের অধিকার প্রতিষ্ঠার শুরু বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমাকে জিয়াউর রহমানের প্রশংসার করারও আহ্বান জানিয়েছেন।

শনিবার বান্দরবান শহরের সাঙ্গু আবাসিক হোটেলের সভাকক্ষে বান্দরবান জেলা বিএনপির এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, ‘সন্তু লারমা কয়েকদিন আগে পাহাড়ে সেনাবাহিনীর প্রশংসা করেছেন রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষার উন্নয়নের জন্য। আমরা এই প্রশংসা চাই। একটু বাড়িয়ে বললে জিয়াউর রহমানের প্রশংসা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমানের সিদ্ধান্তের মধ্যে দিয়ে এখানে (তিন পার্বত্য জেলায়) সেনা বাহিনীর তৎপরতা লক্ষ করছেন। সন্তু লারমাকে ধন্যবাদ বোধোদয়য়ের জন্য।’

বিএনপি’র এই নেতা আরও বলেন, ‘দেশে গণতন্ত্রের পুনরুদ্ধার আন্দোলনে সব গণতান্ত্রিক দলকে একযোগে কাজ করতে হবে। জিয়ার আমলেই পার্বত্য চট্টগ্রামে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সূচনা হয়েছিল।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি’র চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, সহ-সম্পাদক হারুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রাহমান বিপ্ল¦ব।

সভায় কেন্দ্রীয় কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদিকা ও সাবেক এমপি মাম্যাচিং, জেলা বিএনপির নেতা, আব্দুল কুদ্দুস, বিএনপির সিনিয়র সভাপতি অধ্যাপক ওসমান গণি, সাবেক পৌর মেয়র জাবেদ রেজাসহ জেলার দুটি পৌরসভা এবং সাত উপজেলা থেকে বিএনপি ও অংঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

/এফএস/ 

সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান