লক্ষ্মীপুরে স্কাউট ক্যাম্পে ছাত্রলীগের হামলা, আহত ৩

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৬, ১৭:০০আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৭:০০

লক্ষ্মীপুর সরকারি কলেজে রোভার স্কাউট প্রশিক্ষণ ক্যাম্পে হামলা চালিয়েছে কলেজ ছাত্রলীগের কর্মীরা। শনিবার দুপুরে প্রশিক্ষণ চলাকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হামলা চালায় তারা।
স্কাউট ক্যাম্পে ছাত্রলীগের হামলা এসময় জেলার সিনিয়র রোভার মেট মো. হাসানসহ ৩ প্রশিক্ষণার্থী আহত হন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী রাকিব ও আজিজুল জানান, বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে ৪ দিনব্যাপী প্রশিক্ষণের শেষ দিন ছিল আজ শনিবার। এর অংশ বিশেষ অজানা উদ্দেশে ভ্রমণ (হাইকিং) শেষে কলেজ মাঠে উপস্থিত হন তারা। এসময় কলেজ মাঠে এই অনুষ্ঠান নিয়ে বাক বিতণ্ডার একপর্যায়ে পিয়াস ও বাঁধনের নেতৃত্বে ১৫/১৬ জনের ছাত্রলীগ কর্মী প্রশিক্ষাণার্থীদের ওপর হামলা চালায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান