আরও ৩৫৭ রোহিঙ্গা আটক, ফেরত যে কোনও সময়

কক্সবাজার প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৬, ২১:৫৬আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৬, ২২:২৭

মিয়ানমার থেকে আসা ৩৫৭ রোহিঙ্গা বিজিবির জিম্মায়

কক্সবাজারের টেকনাফের হ্নীলা এলাকা থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারী ৩৫৭ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটক রোহিঙ্গা এখন বিজিবি হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে, আটক রোহিঙ্গাদের যে কোনও সময় মিয়ানমারের ফেরত পাঠানো হবে বলে বাংলা ট্রিবিউনকে  জানিয়েছেন টেকনাফ বিজিবির ২ নং ব্যাটালিয়ানের উপ অধিনায়ক আবু রাসেল সিদ্দিকী।

স্থানীয় ও বিজিবি সূত্র জানান, রবিবার বিভিন্ন সময় এসব রোহিঙ্গা অনুপ্রবেশ করে টেকনাফের হ্নীলার উত্তর বিল এলাকায় অবস্থান নেন। এরপর ওখানেই তারা বসতি স্থাপনের চেষ্টা করেন। খবর পেয়ে বিকালে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউল আলমের নেতৃত্বে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান।

টেকনাফ বিজিবির ২ নং ব্যাটালিয়ানের উপ অধিনায়ক আবু রাসেল সিদ্দিকী জানান, মিয়ানমার থেকে কৌশলে রবিবার ভোর থেকে এরা অবৈধভাবে অনুপ্রবেশ করে হ্নীলায় রোহিঙ্গা বসতি স্থাপনের চেষ্টা করছিল। এই খবর পেয়ে তাদের রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, এরা সর্বমোট ৭৩টি পরিবারের সদস্য এবং মিয়ানমারের ৪টি গ্রামের বাসিন্দা।  যে কোনও এদের সময় মিয়ানমারের ফেরত পাঠানো হবে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের