টেকনাফে রোহিঙ্গাবাহী ৩৭ নৌকা ফেরত পাঠালো বিজিবি

কক্সবাজার প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৬, ০৯:৩২আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ০৯:৪৭

রোহিঙ্গাবাহী নৌকা (ফাইল ছবি)

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর ৩টি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় ৩৭টি রোহিঙ্গাবাহী নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে উখিয়ার ধুমধুম সীমান্ত দিয়ে ৩৩ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি। সোমবার ভোর ৫টা থেকে সকাল ৮টার মধ্যে নাফ নদীর শূন্যরেখা দিয়ে এসব রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয়। এসব নৌকার প্রত্যেকটিতে ১০ থেকে ১২ ছিল বলে জানায় বিজিবি।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ জানান, নাফনদীর ৩টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গাবাহী ৩৭টি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় জলসীমার শূন্য রেখায় দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। প্রতিটি নৌকায় ১০ থেকে ১২ জন রোহিঙ্গা ছিল। সে হিসাবে ওই নৌকাগুলোতে ৫ শতাধিক রোহিঙ্গা ছিল বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে, উখিয়ার পাশ্ববর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ির ধুমধুম সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৩ জন মিয়ারমারের রোহিঙ্গা নাগরিক ফেরত পাঠিয়েছে বিজিবি। এর মধ্যে ১৪ জন পুরুষ, ১১ নারী ও ৮ শিশু রয়েছে।

কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, ভোরে এসব রোহিঙ্গারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করছিল। তাদের বাঁধা দিয়ে মিয়ারমারে ফেরত পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ৯ অক্টোবরের পর থেকে মিয়ানমারের আরকান রাজ্যের রাখাইন প্রদেশ সহিংসতার পর থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে। প্রথমে কিছু কিছু রোহিঙ্গা অনুপ্রবেশ করলেও পরে এর তীব্রতা বেড়েই চলছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম