ত্রাণমন্ত্রী মায়ার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

চাঁদপুর প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৬, ০১:৫৫আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ০১:৫৭
image

ত্রাণমন্ত্রী মায়ার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি নূরুল আমিন রুহুল।
মায়ার বিরুদ্ধে অভিযোগ, তার উপস্থিতিতে অপর চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ওচমান গনি পাটওয়ারীর মোবাইল প্রতীকে ভোট দেয়ার জন্য মতলব উত্তর উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বারদের উৎকোচ হিসেবে ১০ হাজার টাকা প্রদান করা হয়। সেই সঙ্গে মোবাইল মার্কায় প্রকাশ্যে ভোট না দিলে হাত কেটে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলেও অভিযোগ করেন নূরুল আমিন রুহুল।
সোমবার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ঘোড়া প্রতীকের প্রার্থী নূরুল আমিন রুহুল। প্রধান নির্বাচন কমিশনার এবং পুলিশ সুপারের কাছেও অভিযোগপত্রের অনুলিপি পাঠানো হয়েছে। অভিযোগপত্রে তদন্ত স্বাপেক্ষে আচরণবিধি লঙ্ঘনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

অভিযোগপত্রে বলা হয়, “মতলব উত্তর উপজেলার ১ ও ২নং ওয়ার্ডে ২৫ ডিসেম্বর রবিবার দুপুরে ছেংগারচর রফিকুল আলম জজের জজ নগরের বাসায় স্থানীয় এমপি ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের উপস্থিতিতে জেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে মতলব উত্তর উপজেলার সকল ইউপি মহিলা মেম্বারদের নগদ ১০ হাজার টাকা করে দিয়ে মোবাইল মার্কার জন্য ভোট চান। যার উপযুক্ত প্রমাণও আছে। ওইদিন সন্ধ্যা ৭টায় উপজেলা চেয়ারম্যান মনজুর আহমেদের চরমাছুয়ার বাসায় মতলব উত্তরের সকল চেয়ারম্যান-মেম্বারদের নগদ ১০ হাজার টাকা করে প্রদান করেন মোবাইল মার্কায় ভোট দেয়ার জন্য। শুধু তাই নয়, এ দু’টি জায়গায় উৎকোচ প্রদানের সময় উপস্থিত নেতারা ভোটারদের হুমকি দিয়ে বলেন, ‘ভোটকেন্দ্রে যদি উন্মুক্ত জায়গায় মোবাইল মার্কায় ব্যালটে সিল না মারেন, ২৮ তারিখের পর সেই ভোটারের হাত কেটে নেওয়া হবে।’”

অভিযোগপত্রে দাবি করা হয়, ‘সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এলাকায় অবস্থান করে ভোটারদের বিভ্রান্ত ও হুমকি প্রদানে এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।’

এই অভিযোগের বিষয়ে চাঁদপুরের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেন, “প্রতিদিনই অভিযোগ আসছে। ‘স্পেসিফিক’ বলতে পারছি না, তবে অভিযোগ আছে।” তিনি আরও বলেন, ‘আমার কাছে যে অভিযোগগুলো এসেছে তার সবগুলোই জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠিয়ে দিয়েছি। অভিযোগগুলো বাছাই হচ্ছে। যেগুলোর গ্রাউন্ড থাকবে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

জানা গেছে, গত ২৩ ডিসেম্বর শুক্রবার ৩ দিনের সফরে নিজ নির্বাচনী এলাকা মতলব আসেন মায়া চৌধুরী।

জানা গেছে, চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়েছিল সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীকে। কিন্তু তিনি ঢাকার ভোটার হওয়ায় এ নির্বাচনে অংশ নিতে পারেননি। এরপর থেকেই আওয়ামী লীগের প্রার্থীতা নিয়ে সমস্যার সৃষ্টি হয়। এ নির্বাচনে ৪ জন প্রার্থী রয়েছেন। এরা সবাই আওয়ামী লীগ নেতা। বর্তমানে মাঠে সক্রিয় রয়েছেন রুহুল আমিন রুহুল (ঘোড়া), ওচমান গনি পাটওয়ারী (মোবাইল) এবং জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলহাজ মো. ইউসুফ গাজী।

/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম