পোশাক কারখানা থেকে কাস্টমসের ৬৫ গোপন নথি উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৬, ১৩:৫০আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ১৩:৫৩

পোশাক কারখানা থেকে কাস্টমসের ৬৫ গোপন নথি উদ্ধার

চট্টগ্রামের একটি তৈরি পোশাক কারখানা থেকে কাস্টমসের ৬৫টি গোপন নথি উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। বৃহস্পতিবার কাস্টমসের গোয়েন্দা বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

কাস্টমস গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক শামীমুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হালিশহর থানার নয়াবাজার এলাকার আল আমিন অ্যাপারাল ফ্যাশন লিমিটেডে অভিযান চালিয়ে কাস্টমসের ৬৫টি গোপন নথি উদ্ধার করা হয়েছে।’

শামীম আরও জানান, এই তৈরি পোশাক কারখানাটি মূলত সাব-কন্ট্রাক্টে কাজ করে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানার একটি বদ্ধ ঘরের ক্যাবিনেট থেকে এসব গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়। উদ্ধার করা নথিগুলো তিন ধরনের। এগুলো হলো, ব্যাংক গ্যারান্টি সংক্রান্ত, বিচারাধীন বিভিন্ন মামলা এবং শুল্ক ও অন্যান্য বিষয়ক নথি।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ব্যাংক গ্যারান্টি, বিচারাধীন বিভিন্ন মামলা এবং শুল্কের মত স্পর্শকাতর নথিগুলো কিভাবে এই কারখানায় এলো, সে বিষয়ে বিস্তারিত তদন্ত করবে শুল্ক গোয়েন্দারা।

/এমও/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান