এপ্রিলে দ্বিতীয় ভৈরব ও তিতাস রেলসেতুর উদ্বোধন: রেলমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৭, ১৮:০৪আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ১৮:০৭

এপ্রিলে দ্বিতীয় ভৈরব ও তিতাস রেলসেতুর উদ্বোধন: রেলমন্ত্রী এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় ভৈরব ও তিতাস রেলসেতুর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দ্বিতীয় তিতাস রেলসেতুর কাজের অগ্রগতি পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দ্বিতীয় ভৈরব রেলসেতুর কাজ পরিদর্শন করেন।

রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘ঢাকা থেকে চট্টগ্রাম পযন্ত ডাবল লাইন চালু হলে দেশের অর্থনীতির অগ্রগতি হবে, পণ্য পরিবহনে সুবিধা হবে, যাত্রাপথে সময়ও বাঁচবে।’

বিএনপি-জামায়াতের সমালোচনা করে রেলপথ মন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করে রেলের বগি ও ইঞ্জিন পুড়িয়েছেন।’

এ সময় মন্ত্রীর সঙ্গে রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন, দ্বিতীয় তিতাস ও ভৈরব রেলসেতু দুটির প্রকল্প পরিচালক মো. আব্দুল হাইসহ রেলপথ মন্ত্রণালয়ের ঊদ্ধর্তন কর্মতর্তারা উপস্থিত ছিলেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম