নাসিরনগরের ঘটনায় হরিপুর ইউপি চেয়ারম্যান আঁখি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৭, ১৬:২০আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১৯:২৬

দেওয়ান আতিকুর রহমান আঁখি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় অন্যতম সন্দেহভাজন আসামি হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানী ঢাকার বাড্ডা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া গোয়েন্দা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

জেলা পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ঢাকায় গ্রেফতার আতিকুর রহমান আঁখিকে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে আসছেন।
এর আগে গত ২ জানুয়ারি আঁখির ব্যক্তিগত সহকারী উত্তম কুমার দাস (২৫) ও হরিপুর ইউনিয়ন পরিষদের সচিব মনোরঞ্জন দেবনাথকে (৪০) আটক করে পুলিশ।
উল্লেখ্য, গত বছরের ৩০ অক্টোবর হরিপুর গ্রামের রসরাজ দাসের ফেইসবুক থেকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের বেশ কয়েকটি হিন্দুপাড়ায় হামলা চালায় একদল দুরবৃত্ত। এ সময় হিন্দু সম্প্রদায়ের ১০টি মন্দির ভাঙচুরসহ শতাধিক বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং লোটপাট করা হয়।এ ঘটনায় মোট ৮টি মামলায় ১০৫ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী আপনি মমতাময়ী মা, নিঃস্ব সন্তানদের পাশে দাঁড়ান: এরশাদ

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম