জাহাজ ডুবোচরে আটকা, যাত্রীদের পৌঁছে দেওয়া হয়েছে সেন্টমার্টিনে

কক্সবাজার প্রতিনিধি
১১ জানুয়ারি ২০১৭, ১৭:২২আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ১৭:২২

সেন্টমার্টিন কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে ডুবোচরে আটকে পড়া পর্যটকবাহী জাহাজ এলসিটি কাজল ঘটনাস্থলেই আটকে আছে। তবে ওই জাহাজে থাকা সাড়ে ৭ শয়েরও বেশি পযর্টককে সেন্টমার্টিনে পৌঁছে দেওয়া হয়েছে। যে কোম্পানির জাহাজ তাদের সার্ভিস বোটে করে পর্যটকদের গন্তব্যে পৌঁছানো হয়েছে।

সেন্টমার্টিন বোট মালিক সমিতির সভাপতি আবু তালেব এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিটি সার্ভিস বোটে ৪৫ থেকে ৫০ জন করে যাত্রী নিয়ে সেন্টমার্টিন পৌঁছে দেওয়া হয়েছে।  

বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার উদ্দেশে রওনা হয় জাহাজটি। পথে মিয়ানমার সীমান্তবর্তি বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া এলাকায় সকাল সাড়ে ১১ টার দিকে আটকা পড়ে জাহাজটি। জাহাজে থাকা যাত্রীদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। জাহাজে ধারণ সংখ্যার দ্বিগুনেরও বেশি যাত্রী ছিল বলে জানা গেছে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. শফিউল আলম জানান, ‘জাহাজ আটকা পড়ার খবর পেয়েছি। জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আটকে পড়া পযর্টকদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। অতিরিক্ত যাত্রী বহন করার বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে এলসিটি কাজল জাহাজের ব্যবস্থাপক আবদুর রহিম খোকার মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

/এফএস/

আরও পড়ুন- 


নাসিরনগরে হামলা: ৪টি গাড়ি চেয়ে ফোন করেছিলেন চেয়ারম্যান আঁখি!

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান