জামিন পেলেন রসরাজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৭, ১২:০২আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ১২:১০

রসরাজ দাস ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্মীয় অবমাননার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারার মামলায় গ্রেফতার রসরাজ দাসের (২৭) জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার বেলা ১১টায় জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন।

রসরাজের পক্ষে শুনানিতে ছিলেন তার আইনজীবী অ্যাডভোকেট নাসির মিয়া এবং রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন এসএম ইউসুফ।

আইনজীভী নাসির মিয়া জানান, সোমবার (১৬ জানুয়ারি)  জামিনের বিষয়ে শুনানির দিন ধার্য্য ছিল। ধার্য্য দিনে আসামি রসরাজ দাসের উপস্থিতিতে জামিনের শুনানি অনুষ্ঠিত হয়। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী রসরাজ দাসের মোবাইল থেকে ধর্ম অবমাননার ছবি আপলোডের কোন প্রমান পাওয়া যায়নি। ফরেনসিক রিপোর্ট আদালতে উপস্থাপনের পর আদালত পরবর্তী পু্লিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এসএম ইউসুফ বলেন, ‘আধুনিক তথ্য প্রযুক্তি উপস্থাপন করে ঘটনায় রসরাজের সম্পৃক্ততা না থাকার প্রমান পাওয়ায় রসরাজ দাসের জামিন মঞ্জুর করেছে আদালত।’

এদিকে, রসরাজ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে সকাল থেকেই জেলা জজ আদালতের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এছাড়া আদালতে রসরাজের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট নাসির মিয়া, হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট সুব্রত বর্ধন, অ্যাডভোকেট অসিম, অ্যাডভোকেট তারেক ও রাখেশ রায়সহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে গত বছরের ২৮ অক্টোবর রসরাজ দাসের আইডি ব্যবহার করে পবিত্র কাবা শরীফ নিয়ে একটি ব্যঙ্গচিত্র পোস্ট করা হয়। এলাকাবাসী ওই ছবি দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে। পরদিন ২৯ অক্টোবর ওই ঘটনায় নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) কাওছার হোসেন বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় একটি মামলা করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ৩০ অক্টোবর রসরাজকে আদালতে পাঠায় পুলিশ। একই দিন এ ঘটনায় দুটি ইসলামি সংগঠন আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে নাসিরনগর উপজেলা সদরের আটটি হিন্দুপাড়ার বাড়িঘর ও মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
শ্যামপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
শ্যামপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
উত্তর ইতালির দুর্গম পাহাড়ে নিরিবিলি আশ্রয়, জানালাজুড়ে উপত্যকার দৃশ্য
উত্তর ইতালির দুর্গম পাহাড়ে নিরিবিলি আশ্রয়, জানালাজুড়ে উপত্যকার দৃশ্য
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা