দ্বিতীয় দিনের মতো রোহিঙ্গা বস্তি পরিদর্শনে কফি আনান কমিশন

কক্সবাজার প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৭, ১০:২৭আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১২:০১

কফি আনান কমিশনের সদস্যরা মিয়ানমার থেকে নতুন করে পালিয়ে আসা নির্যাতিত রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখতে কফি আনান কমিশনের ৩ সদস্যের প্রতিনিধিদল দ্বিতীয় দিনের মতো উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করছেন। সোমবার সকাল ১০টার দিকে কক্সবাজার থেকে রোহিঙ্গা ক্যাম্পে পৌছেন তারা। পরিদর্শন শেষে সংশ্লিষ্ট বিষয়ে প্রতিনিধি দল কক্সবাজারের জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। বৈঠক শেষে ঢাকায় ফিরবেন এই প্রতিনিধি দল।

এর আগে প্রতিনিধিদল রবিবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় উখিয়ার বালুখালী নতুন রোহিঙ্গা বস্তি, টেকনাফের লেদা ও শামলাপুর রোহিঙ্গা বস্তি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের অমানুষিক নির্যাতনের কথা শুনেন। এই প্রতিনিধি দলে রয়েছেন মিয়ানমারের নাগরিক উইন ম্রা ও আই লুইন, লেবানিসের নাগরিক ঘাশান সালাম। তাদের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. বাকিবিল্লাহসহ আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা রয়েছেন।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যের জনগণের কল্যাণে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে সুপারিশ তৈরির জন্য মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচি গত বছর জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানকে প্রধান করে পরামর্শক কমিটি গঠন করেন। কফি আনান ফাউন্ডেশনের সহযোগিতায় মিয়ানমারের ছয় নাগরিক ও তিন বিদেশি বিশেষজ্ঞকে নিয়ে গঠিত কমিশন এ বছরের দ্বিতীয়ার্ধে সুপারিশ জমা দেবে। রাখাইন রাজ্যের সব নাগরিকের মানবিক ও উন্নয়ন, নাগরিকত্ব, মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার উপাদানগুলোকে নিয়ে কমিশন একটি সুপারিশ তৈরি করবে। এর লক্ষ্যে এ কমিশন কাজ করছে।

জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের ৯ অক্টোবর থেকে মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর অন্তত ৬৬ হাজার সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান