নিরাপত্তাজনিত কারণে কুবি’র ৬১ শিক্ষকের জিডি

কুমিল্লা প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৫৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:০০

নিরাপত্তাজনিত কারণে কুবি’র ৬১ শিক্ষকের জিডি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) শিক্ষক সমিতির লাগাতার ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচির মধ্যেই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ৬১ জন শিক্ষক থানায় সাধারণ ডায়েরি(জিডি) করেছেন। বৃহস্পতিবার বিকালে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই জিডি করেন।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নজরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

জিডি সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর হামলা, শিক্ষককে লাঞ্ছনা ও হুমকি দেওয়াসহ অনেক ঘটনা ঘটছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালেও কোন পদক্ষেপ না নেওয়ায় শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এর পরিপ্রেক্ষিতে ৬১জন শিক্ষক থানা জিডি করেন।

এর আগে মঙ্গলবার উপাচার্য কর্তৃক শিক্ষকদের মধ্যে বিভক্তি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জামায়াতিকরণসহ অযাচিত মন্তব্য, বিচারহীনতার সংস্কৃতির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের ১৩টি প্রশাসনিক পদসহ ২৪টি পদ থেকে পদত্যাগ করেন বঙ্গবন্ধু পরিষদভূক্ত শিক্ষকরা। 

এদিকে,  শিক্ষকের বাসায় হামলার বিচার দাবি করে শিক্ষক সমিতির ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচিকে অযৌক্তিক উল্লেখ করে ৭২ ঘন্টা সময়সীমার মধ্যে ক্লাস ও পরীক্ষা চালুর দাবি করেছে সাধারণ শিক্ষার্থীরা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার শিক্ষক সমিতি বরাবর স্মারকলিপি দিলেও শিক্ষক সমিতি তা গ্রহণ করেনি। রবিবার দুপুরের মধ্যে যদি ক্লাস-পরীক্ষার ঘোষণা না দেওয়া হয়,  তবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজ।

শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ আবু তাহের বলেন, ‘৬১জন শিক্ষক সাক্ষরিত জিডি থানায় জমা দেওয়া হয়েছে। স্মারকলিপির বিষয়ে তিনি বলেন,  ‘এটা প্রশাসনের কাছে দিতে হয়। আমাদের কাছে অনুলিপি দিতে পারে। এ জন্য তা গ্রহণ করিনি।’

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী আশরাফ বলেন, ‘ক্লাস-পরীক্ষা চালু করা এই মুহূর্তে খুব জরুরি। শিক্ষকদের সঙ্গে আলোচনা চলছে। আমি চাই শিক্ষকরা ক্লাসে ফিরে আসুন।’

উল্লেখ্য, ১৭ জানুয়ারি গভীর রাতে দুই শিক্ষকের বাসায় হামলায় দোষীদের গ্রেফতার, শিক্ষক লাঞ্ছনায় অভিযুক্ত ডিন এম এম শরীফুল করীমকে তদন্ত চলাকালীন সময়ে সব পদ থেকে অব্যাহতি দেওয়াসহ ৬ দফা দাবিতে ২২ জানুয়ারি থেকে লাগাতারভাবে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আসছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষকদের আন্দোলনের কারণে ১৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ১৯টি বিভাগে একটিও ক্লাস অনুষ্ঠিত হয়নি।

/এমডিপি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম