বাংলাদেশে শিক্ষিত বেকার থাকবে না: পরিকল্পনামন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১৫আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১৫

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশে কোনও শিক্ষিত বেকার থাকবে না জানিয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করা হবে।’ শনিবার দুপুরে কুমিল্লার নবগঠিত লালমাই উপজেলার বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের অর্থনীতি আর আগের জায়গায় নেই। পৃথিবীর ১৯৪টি দেশের মধ্যে বাংলাদেশ এখন ৩২তম, ২০৩০ সালের মধ্যে আমরা ২৩তম হব, ২০৪১ সালের মধ্যে বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে একটি হবে বাংলাদেশ।’
লালমাইকে নতুন উপজেলা ঘোষণা করায় পরিকল্পনামন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। এতে লালমাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মমিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন তসলিমসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা।
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান