শিক্ষকদের আন্দোলন স্থগিত, মঙ্গলবার খুলছে কুবি

কুমিল্লা প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪৭আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫৮

শিক্ষকদের আন্দোলন স্থগিত, মঙ্গলবার খুলছে কুবি ১২ দিন পর আগামী মঙ্গলবার থেকে ক্লাস ও পরীক্ষায় ফিরে যাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকরা। রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক নোটিশ সূত্রে এ তথ্য জানা গেছে। রবিবার সন্ধ্যায় শিক্ষক সমিতির কার্যনির্বাহী সভা শেষে সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘মঙ্গলবার থেকে ক্লাস ও পরীক্ষায় ফিরে যাওয়ার জন্য শিক্ষক সমিতি সিদ্ধান্ত নিয়েছে।’

প্রসঙ্গত, ৬দফা দাবিতে ২২ জানুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে আসছিল কুবি শিক্ষক সমিতি।

এদিকে, শিক্ষার্থী বায়েজিদ ইসলাম গল্পর হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় বায়েজিদকে সাময়িক বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ইংরেজি বিভাগের শিক্ষক এমএম শরীফুল করিমকে বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ১৬ ডিসেম্বর সান্ধ্যাকালীন বাণিজ্যিক কোর্সের (ইএমএ) প্রশ্ন মডারেশনকে কেন্দ্র করে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান এমএম শরীফুল করীমের হাতে একই বিভাগের শিক্ষক আবুল হায়াত লাঞ্ছিত হন। এ ব্যাপারে ১৮ ডিসেম্বর আবুল হায়াত উপাচার্যের কাছে লিখিত অভিযোগ করেন। ওই ঘটনায় শিক্ষক লাঞ্ছনায় অভিযুক্ত ডিন এমএম শরীফুল করীমকে তদন্ত চলাকালীন সময়ে সব পদ থেকে অব্যাহতি দেওয়া, ১৭ জানুয়ারি রাতে দুই শিক্ষকের বাসায় হামলার দোষীদের বিচারের আওতায় আনা, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনকে সব প্রশাসনিক পদ থেকে অব্যাহতি, ১ আগস্ট ঘটে যাওয়া খালিদ সাইফুল্লাহর হত্যাকাণ্ডের বিচারসহ ছয় দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষকরা। ২২ জানুয়ারি থেকে লাগাতারভাবে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আসছে শিক্ষক সমিতি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, ‘শিক্ষকদের দাবির প্রেক্ষিতে লাঞ্ছনায় অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া এমএম শরীফুল করীমকে বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে। খালিদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডে বিষয়টিকে আগামী সিন্ডিকেটের এজেন্ডা করা হয়েছে।’

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী