চাঁদা না দেওয়ায় বৃদ্ধকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫৯

কুমিল্লা কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ও পূর্ব শত্রুতার জের ধরে মো. সাদেক আলী খন্দকার (৬০) নামে এক বৃদ্ধকে ইট ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা শহরতলী চাঁনপুর এলাকায় এ ঘটনা ঘটে। সাদেক আলীর বাড়ি দক্ষিণ চাঁনপুর এলাকায়।
স্থানীয় সূত্র জানায়, কিছুদিন আগে সাদেক আলী উত্তর চাঁনপুরে বাড়ি নির্মাণ করার জন্য একটি জমি কেনেন। বাড়ি নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় হাজী বিল্লাল হোসেনসহ কয়েকজন যুবক সাদেক আলীর কাছে চাঁদা দাবি করে আসছিল।
বৃহস্পতিবার সাদেক ঢাকা থেকে বাড়ি এসে দুপুরে স্থানীয় জামালের দোকানে গেলে বিল্লাল হোসেন, রিজন, রনি, জামাল ও মোতালেবসহ কয়েকজন যুবক তার কাছে চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে ওই যুবকরা ঘটনাস্থলে সাদেককে ইট এবং হাতুড়ি দিয়ে আঘাত করে। পরে সাদেক দৌঁড়ে চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গেলে ওইখানে তাকে ইট, কাঠ এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা দুটি দোকান, মোটরসাইকেল ও একটি বাড়ি ভাঙচুর করে।

এ ব্যাপারে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন জানান,পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে হাজী বিল্লাল হোসেনের স্ত্রী, দুই মেয়ে এবং এক যুবককে আটক করা হয়েছে। নিহতের লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান