একরাম হত্যা মামলা: ৬ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ

ফেনী প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ০০:১৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ০০:২৪

একরাম হত্যা মামলা: ৬ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলার ছয়জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল পর্যন্ত জেলা ও দায়রা জজ আমিনুল হকের আদালতে এই স্বাক্ষ্য গ্রহণ করা হয় । আগামী ১৪ মার্চ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য করেছেন আদালত।

ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলী (পিপি) হাফেজ আহাম্মদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যারা সাক্ষ্য দিয়েছেন তারা হলেন- পুলিশ পরিদর্শক মেজবাহ উদ্দিন, এসআই আজিজুর রহমান, এসআই মোবারক হোসেন, একরামের গাড়িচালক, আবদুল্যাহ আল মামুন ও পথচারী হেলাল উদ্দিন।
এর আগে ৭ ফেব্রুয়ারি এ মামলার কোনও সাক্ষী আদালতে হাজির ছিলেন না।

এই মামলার ৫৬ জন আসামির মধ্যে ফেনী কারাগার ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা ৩৩ জন আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। এছাড়া জামিনে থাকা ১৩ জন আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মামলা অপর ১০ জন আসামি পলাতক রয়েছেন। পরে আসামিদের কড়া নিরাপত্তা ব্যবস্থায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকার বিলাসী সিনেমার সামনে উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামকে গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম