‘কক্সবাজার-সেন্টমার্টিন নৌ-পথে সরাসরি জাহাজ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে’

কক্সবাজার প্রতিনিধি
০৯ মার্চ ২০১৭, ১৬:২৫আপডেট : ০৯ মার্চ ২০১৭, ১৬:২৫

কক্সবাজারে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান পর্যটকদের যাতায়াতের সুবিধা ও ভ্রমণকে নিরাপদ করতে কক্সবাজার থেকে সেন্টমার্টিন পর্যন্ত সরাসরি আধুনিক সেবাসহ জাহাজ চালু করতে সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান।

তিনি বলেন, ‘পর্যটন নগরী কক্সবাজারকে ঢেলে সাজাতে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে। কক্সবাজারের পর্যটন শিল্পে আরও বেশি সেবা যুক্ত করতে সরকার কক্সবাজার-সেন্টমার্টিন নৌ-রুটে সরাসরি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন পর্যটকবাহী জাহাজ চালুর উদ্যোগ নিয়েছে। এতে পর্যটকদের ভ্রমণ যেমন নির্বিঘ্ন হবে পাশাপশি ৩ থেকে ৪ ঘন্টার মধ্যে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছা সম্ভব হবে।’

বৃহস্পতিবার (৯ মার্চ) কক্সবাজারের বাঁকখালী নদী খনন, বিআইডব্লিউটিএ পরিদর্শন বাংলোর নতুন ভবন এবং লাইট হাউজের আধুনিকায়ন কাজ উদ্বোধন শেষে দুপুর ২টায় তিনি সাংবাদিকদের সামনে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এ কথা বলেন। কক্সবাজারে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান

এসময় মন্ত্রী বলেন, ‘এই প্রথম কোনও সরকারের উদ্যোগে দেশে নদী খনন কাজ কক্সবাজার থেকে শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে নাব্যতা কমে যাওয়ায় বাঁকখালী নদী খননের কারণে মহেশখালী, চকরিয়া ও কুতুবদিয়ার দ্বীপাঞ্চলের মানুষ নৌ-পথে যাতায়তের ক্ষেত্রে সুবিধা পাবেন।’

এর আগে মন্ত্রী শাহজাহান খান বৃহস্পতিবার বেলা ১২ টায় কক্সবাজার শহরের কস্তুরাঘাট এলাকায় বিআইডব্লিউটিএ পরিদর্শন বাংলোর নতুন ভবন উদ্বোধন করেন। দুপুর ১ টায় তিনি শহরের নুনিয়ারছড়ায় বিআইডব্লিউটিএ জেটিঘাট এলাকায় বাঁকখালী নদীর খনন কাজের উদ্বোধন করেন। পরে মন্ত্রী দুপুর ২ টায় কক্সবাজার লাইট হাউজের আধুনিকায়নের কাজের উদ্বোধন করেন।

/এফএস/ 

আরও পড়ুন- 

পাটকে অবহেলা না করার আহ্বান প্রধানমন্ত্রীর

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা পুনঃতদন্ত হবে না

সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের