কুসিক নির্বাচন: ছুটছেন সীমা-সাক্কু

কুমিল্লা প্রতিনিধি
১৬ মার্চ ২০১৭, ২০:৩৪আপডেট : ১৬ মার্চ ২০১৭, ২০:৩৪

 

কুসিক নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী বৃহস্পতিবার আনুষ্ঠানিক প্রচারণার দ্বিতীয় দিনে জমজমাট প্রচারণা চালিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ও বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু। ভোর থেকেই এই দুই হেভিওয়েট প্রার্থী প্রচারণায় নেমে যান।

সূত্র জানায়, আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা বৃহস্পতিবার খুব সকাল থেকেই দলের স্থানীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগে বেরিয়ে যান। এ দিন তিনি নগরীর ৮ ও ৯ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন। তিনি তার গণসংযোগে তার বিগত দিনের কর্মকাণ্ড উল্লেখ করে বলেন, ‘আমাকে সুযোগ দিন। অতীতের মত নির্বাচিত হয়েও আপনাদের সেবায় পাশে থাকব।’

প্রচারণায় আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা তিনি আরও বলেন, ‘নৌকা জাতির জনকের প্রতীক, উন্নয়নের প্রতীক এবং জননেত্রেী শেখ হাসিনার প্রতীক। আপনারা নৌকায় ভোট দিয়ে বর্তমান সরকারের উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখুন।’

এ সময় তার সঙ্গে ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক  বাবু চিত্ত রঞ্জন ভৌমিক, ডা.আজম  খান নোমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ ছাড়াও নগরীর ২৭টি ওয়ার্ডের ১৫৪ জন কাউন্সিলর প্রার্থী তাদের প্রচারণা অব্যাহত রেখেছেন।

বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু এদিকে, ভোর থেকেই নগরীর নানুয়াদিঘীস্থ নিজের বাসা থেকে গণসংযোগে বের হন মনিরুল হক সাক্কু। পরে সকাল ৯টায় যোগ দেন দলীয় গণসংযোগে। এ দিন তিনি কেন্দ্রীয় নেতাদের নিয়ে গণসংযোগ করেন ৯ ও ১০ নং ওয়ার্ডের বাদুরতলা, ঝাউতলা, পুলিশ লাইন, রেইসকোর্স, শাসনগাছাসহ ওয়ার্ডের বিভিন্ন অলি গলিতে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা সিটি নির্বাচনের প্রধান সমন্বয়কারী নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ, নির্বাচনের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম, সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, আবদুল আউয়াল খানসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

গণসংযোগের সময় নজরুল ইসলাম খান বলেন, ‘নির্বাচন কমিশন যদি ভাল হয় আর জনগণ যদি ভোট দিতে কেন্দ্রে যায়, কেন্দ্রের সার্বিক পরিস্থিতি যদি যাওয়ার উপযোগী হয় তাহলে ইনশাল্লাহ ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে।’

বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আর একবার তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রসঙ্গত, আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে।

/বিএল/

আরও পড়ুন:
সীতাকুণ্ডের জঙ্গি আস্তানা থেকে শিশুর মৃতদেহ উদ্ধার

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম